চাকরির প্রিপারেশন : আলোচনা
বিসিএস এবং ৯ম গ্রেডের অন্যান্য চাকরির (বিভিন্ন ফ্যাকাল্টির নেয়া) পরীক্ষার যুগপৎ প্রস্তুতি নিয়ে হাইব্রিড ক্যান্ডিডেট হয়ে ওঠার aspiration-কে আমি অনেক preach করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা খুব lavish একটা ড্রিম।
আমি অনেকের কাছ থেকেই এই হাইব্রিড প্রিপারেশন নেয়ার জন্য বুকলিস্ট রিকুয়েষ্ট পাই; তবে কাউকে এখন পর্যন্ত দিতে সমর্থ হইনি, কারণ this kind of preparation, in my humble opinion, needs you to rise above books that are available in the market.
একটা উদাহরণ দিই.. IBA-এর কোনো একটা বছরের BBA ভর্তি পরীক্ষায় একটা essay লিখতে দিয়েছিলো - A Typical Day in the Year 2050. আমি কোনো চাকরির পরীক্ষায় এই essay-টা ফেইস করলে Black Mirror সিরিজের এপিসোডগুলো দেখে হওয়া অভিজ্ঞতা থেকে হয়তো লিখতাম। আমি চাকরির পরীক্ষার জন্য যত বই-ই পড়ি না কেন, এরকম টপিকের জন্য যে কোনো বইয়ের চাইতে আমার সিরিজ দেখার অভিজ্ঞতার প্রভাব আমার উপর বেশী।
আবার এটাও সত্য যে, বিসিএসের রচনা/Essay কিন্তু রিটেনের বাংলাদেশ এফেয়ার্স/ইন্টারন্যাশনাল এফেয়ার্সের বই থেকে নেয়া নলেজ থেকে লিখেছি, আমার কোটেশন-ও বিভিন্ন বই/কোচিংয়ের নোট থেকে কালেক্ট করা।
সুতরাং, বিসিএস আর অন্যান্য প্রতিষ্ঠানের ৯ম গ্রেডের পরীক্ষার প্রস্তুতির এই সেতু বন্ধনটা আসলে কেবল বই বা গাইড পেজ উল্টানোর খেলা নয়; এটা নিজের এক্সপোজার আর ডেপথকে এক সুতোয় গাথার লাইফস্টাইল। যেখানে প্রথাগত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর নোট বা গাইড বই আপনাকে দেবে তথ্য নির্ভর শক্ত ভিত্তি, ঠিক সেখানেই আপনার দেখা সিনেমা, পড়ার অভ্যাস বা পার্সোনাল ইন্টারেস্টের রিফ্লেকশন আপনাকে ফ্রিহ্যান্ড রাইটিংয়ে ভিড় থেকে আলাদা করে তুলবে।
শেষ কথা হলো - এই 'হাইব্রিড' ক্যান্ডিডেট হওয়ার aspiration-টা আপাতদৃষ্টিতে lavish বা কঠিন মনে হলেও, প্রথাগত পড়াশোনার সাথে নিজের ভিজ্যুয়াল ও অ্যানালিটিক্যাল চিন্তার বিচ্ছেদ না ঘটিয়ে বরং দুইয়ের একটা চমৎকার সিনার্জি তৈরি করতে পারলে anything's possible.
✍️ সাইফুর রশিদ রিমন
বিসিএস প্রশাসন (সুপারিশপ্রাপ্ত), ৪৫তম বিসিএস
সহকারী পরিচালক, বেজা
সহকারী পরিচালক (সুপারিশপ্রাপ্ত), BREB [মেধাক্রম: ১ম]/NSI/BEPZA
Thanks for Reading
If you enjoyed this article, Share it, Leave a comment, Read another post.
মতামত সমূহ
Post a Comment