ভাইভা এক্সপেরিয়েন্স : Bank

ভাইভা এক্সপেরিয়েন্স :


সিনিয়র অফিসার(G)

১২.০৪.২৬

নূরুন নাহার ম্যাম এর বোর্ড


বোর্ডে ঢুকে সালাম দিলাম ম্যাডাম সালাম এর উত্তর দিয়ে বসতে বললেন। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং পার্সনাল লাইফ সম্পর্কে কিছু প্রশ্ন করলেন এবং পড়াশুনা শেষ করার পর জব সিকিং গ্যাপ এর কারন জিগেস করলেন।আমি এখন কি করছি তার উত্তরে বলেছিলাম হোমমেকার,তখন ম্যাম হাসিমুখে  জিগেস করেছেন তাহলে আপনি কি কি মেইক করেন। উত্তর দেবার পর মূল ভাইভা শুরু হলো।

১। আমার প্রথম পছন্দ কোন ব্যাংক (ICB দিয়েছিলাম)

২। ক্যানো পছন্দ

৩। এই প্রতিষ্ঠান এর কাজ কি

৪। যে সেক্টরে ICB কাজ করে সেই সেক্টর কারা পরিচালনা করে,এবং এই সেক্টর কিভাবে কাজ করে তা জানতে চাইলেন।

(ICB, মূলত শেয়ার বাজারের সবচেয়ে বড় বিনিয়োগকারী কাজেই শেয়ার বাজার সম্পর্কিত আমি যা যা জানতাম বলেছি) 

আইসিবি আমার প্রথম চয়েজ দেয়া ছিল বলে এই সম্পর্কিত তথ্য আমি দেখে গেছিলাম, তাই সমস্যা হয়নি।

৫।SDG ফুলফর্ম বলুন,এটি কবে প্রনয়ন করা হয়,কারা প্রনয়ন করে,এটি মেয়াদ বলুন।

৬।SDG এর কয়টি গোলস,শেষ গোল টা কি? 

৭।নারীদের নিয়ে SDG তে কোন পয়েন্ট আছে কিনা

৮। উইমেন এম্পাওয়ার্মেন্ট বলতে কি বুঝেন।

৯। আপনি কি নিজেকে এম্পাওয়ার্ড মনে করেন?

১০।জব পাওয়ার পরও আপনাকে যদি বেতন টা হাজবেন্ডের হাতে তুলে দিতে হয় তাহলে কি আপনি ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন? কিনবা এমপাওয়ার্ড থাকবেন?এটা কিভাবে সলভ করবেন।

১১।ফাইনান্সিয়াল ইনক্লুশন বলতে কি বুঝেন? 

১২।বর্তমানে চাকরি ক্ষেত্রে নারীদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়া ঠিক কিনা? তারা সুযোগ পেলে কোন কোন ক্ষেত্রে উন্নয়ন হবে?

নিজের মত করে সব উত্তর করেছি,মনে হলো বোর্ড খুশি ছিলো।(কারন বের হবার আগে উনারা আমাকে শুভকামনা জানালেন)


এই ভাইভা টা আমার ভালো হয়েছিলো কারন আমি ক্রাক এর ভাইভা বইটা খুব ভাল মত পড়ে গেছিলাম।কোন রিস্ক নেইনি।


ফলাফল: অগ্রণী ব্যাংকে রেকমেন্ডেড✅


---------------------

অফিসার জেনারেল 

২৬.০৪.২৬

রুপ রতন পাইন স্যারের বোর্ড


বোর্ডে ঢুকে সালাম দিয়ে বসার অনুমতি চাইলাম।স্যার বসতে বললেন, এরপর কাগজপত্র দেখে নামের মানে জিগেস করলেন।

ম্যাথে সবার সিজি কম ক্যানো তাও জিগেস করলেন🤭


এরপর বললেন,ম্যাথের একজন বিখ্যাত ব্যাক্তি আছেন, উনি অর্থনীতি তে নোবেল পেয়েছেন,তাকে নিয়ে একটা হলিউড মুভি আছে।বলেন মুভির নাম কি? 

আমি বিনয়ের সাথে বললাম জানা নেই স্যার।তখন উনি বললেন,আ বিউটিফুল মাইন্ড মুভিটা বাসায় গিয়ে দেখবেন।খুবই ইন্সপায়ারিং।


এরপর যথারীতি আমার পড়াশুনা,পার্সনাল লাইফ সম্পর্কে জিগেস করলেন।রিটেনে ম্যাথ কয়টা হয়েছে জানতে চাইলেন।জব হলে কিভাবে ম্যানেজ করব বা পোস্টিং অড হলে সম্ভব কিনা জানতে চাইলেন।

এরপর বোর্ডের অন্য একজন মেম্বার ব্যাংকিং কুয়েশ্চন জিগেস করলেন

১। সেন্ট্রাল ব্যাংক কাকে বলে

২। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে

৩। দুটারই কাজ বলুন

৪। দুটার মধ্যে পার্থক্য বলুন

৫। ফিসকাল পলিসি কি

৬।কারা প্রনয়ণ করে

৭। মানিটরি পলিসি কি

৮। কারা প্রনয়ণ করে

৯।মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি টাইপের কিছু একটা জিজ্ঞেস করেছিল একজ্যাক্ট মনে নেই। 

১০। শেষ এ বোর্ডের আরেকজন মেম্বার বললেন,ছোট্ট একটা ম্যাথ করুন।উনি মুখে মুখে শতকরা/ লাভ ক্ষতির একটি ম্যাথ বললেন আমি সামনে থাকা কাগজ পেন্সিলে সেটা করলাম।এরপর ওই ম্যাথ রিলেটেড আরো কিছু প্রশ্ন করলেন আমি বললাম।মনে হলো ঠিকই বলেছি।

এরপর উনারা বললেন যে এখন আপনি আসতে পারেন।আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম।


ব্যাক্তিগত ভাবে আমার কাছে এই ভাইভা টাই টাফ লেগেছে।সম্ভবত প্রথম প্রশ্নটারই উত্তর জানতাম না বলে।


ফলাফল: সোনালী ব্যাংকে রেকমেন্ডেড।✅


(বি:দ্র: ভাইভা এক্সপেরিয়েন্স এর জন্য অনেকেই অনেক আগে থেকে নক দিচ্ছিলেন।আমি ভুলেই গেছিলাম ক্যাশ এর ভাইভা রানিং,আগের ভিডিও তেও ভুলে বলে ফেলছি আপনাদের তো এখন কোন ভাইভা নাই তাই ধীরে সুস্থে লিখব।ভুলে গেছিলাম বলেই একটু লেইট হয়ে গেলো লিখতে।ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)


- Humaira Jim

Share:

0 Comments