🎓 UNIVERSITY LIFE GUIDE
বিশ্ববিদ্যালয়ের ১৫টি গুরুত্বপূর্ণ শব্দ
যা প্রথম বর্ষেই জানা দরকার
নতুন ক্যাম্পাসের পাশাপাশি নতুন একাডেমিক ভাষার সঙ্গেও পরিচিত হন
আমার মাস্টার্সের স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম। ওদের জিজ্ঞেস করলাম—
তোমরা আমাকে একটা লিস্ট করে দাও যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কী কী সমস্যা থাকে।
ওদের লিস্টে এই বিষয়টি উঠে আসলো।
প্রতি বছর নতুন শিক্ষার্থীরা আনন্দ নিয়ে ক্যাম্পাসে আসে।
প্রথম কয়েক সপ্তাহ তারা শুধু নতুন ক্যাম্পাসেই নয়, নতুন একটি ভাষারও মুখোমুখি হয়।
শিক্ষক বলছেন,
"Credit কত?"
সিনিয়র বলছেন,
"এই কোর্সটা Prerequisite."
নোটিশে লেখা,
"Add/Drop শুরু হয়েছে।"
কিন্তু এই শব্দগুলোর অর্থ কেউ আলাদা করে শেখায় না।
তাই আজকের পোস্টে সহজ ভাষায় জানুন বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১৫টি শব্দ।
① Credit
অর্থ: একটি কোর্সের একাডেমিক ওজন বা মূল্য।
📌 বাস্তব উদাহরণ:
আপনি যদি ৩ Credit-এর একটি কোর্স এবং ১ Credit-এর একটি Lab নেন, তাহলে ৩ Credit-এর কোর্সে সাধারণত বেশি ক্লাস, বেশি পড়াশোনা এবং পরীক্ষার ওজনও বেশি থাকে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন ক্রেডিটের সাবজেক্টের সপ্তাহে তিনটা করে ক্লাস থাকে। তাই সব কোর্সকে সমান গুরুত্ব দিলে সময় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে।
② GPA (Grade Point Average)
অর্থ: একটি সেমিস্টারের ফলাফল।
📌 বাস্তব উদাহরণ:
Spring Semester-এ আপনার GPA হলো 3.82। Fall Semester-এ যদি 3.45 পান, তাহলে Spring-এর GPA বদলাবে না। প্রতিটি Semester-এর GPA আলাদা হিসাব করা হয়।
③ CGPA (Cumulative Grade Point Average)
অর্থ: শুরু থেকে এখন পর্যন্ত সব Semester-এর গড় ফলাফল।
📌 বাস্তব উদাহরণ:
বিদেশে Master's, PhD, Scholarship কিংবা অনেক চাকরির আবেদন করার সময় সাধারণত CGPA-ই দেখা হয়, শুধু শেষ Semester-এর GPA নয়।
④ Prerequisite
অর্থ: একটি কোর্স করার আগে আরেকটি নির্দিষ্ট কোর্স পাস করা বাধ্যতামূলক।
📌 বাস্তব উদাহরণ:
Anatomy-I পাস না করলে অনেক বিশ্ববিদ্যালয়ে Anatomy-II বা সংশ্লিষ্ট উচ্চতর কোর্সে নিবন্ধন করা যায় না। তাই প্রথম বর্ষের কোনো কোর্সকে "সহজ" ভেবে অবহেলা করবেন না।
⑤ Core Course
অর্থ: ডিগ্রি সম্পন্ন করার জন্য বাধ্যতামূলক কোর্স।
📌 বাস্তব উদাহরণ:
আপনি গবেষণা বা ব্যবসায় আগ্রহী হলেও DVM, Pharmacy বা Engineering-এর বাধ্যতামূলক Core Course পাস না করলে ডিগ্রি সম্পন্ন হবে না।
⑥ Elective Course
অর্থ: নিজের আগ্রহ অনুযায়ী বেছে নেওয়া কোর্স।
📌 বাস্তব উদাহরণ:
যদি ভবিষ্যতে Data Analysis বা গবেষণায় যেতে চান, তাহলে Biostatistics বা Research Methodology-এর মতো Elective আপনার CV-কে আরও শক্তিশালী করতে পারে। সব বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েটে কিংবা সব সাবজেক্টে এই কোর্স থাকে না।
⑦ Transcript
অর্থ: আপনার সব কোর্স, গ্রেড ও ফলাফলের অফিসিয়াল রেকর্ড।
📌 বাস্তব উদাহরণ:
বিদেশে আবেদন করার সময় অনেক শিক্ষার্থী Marksheet-এর ছবি পাঠাতে চান। কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় Official Transcript চায়, যা বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে হয়।
⑧ Dean's List
অর্থ: চমৎকার একাডেমিক ফলাফলের জন্য বিশেষ স্বীকৃতি (সব বিশ্ববিদ্যালয়ে নাও থাকতে পারে)।
📌 বাস্তব উদাহরণ:
কিছু বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট CGPA-এর বেশি হলে Dean's List-এ নাম ওঠে। এটি পরে Scholarship, CV বা উচ্চশিক্ষার আবেদনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
⑨ Semester
অর্থ: একটি শিক্ষাবর্ষের নির্দিষ্ট অংশ।
📌 বাস্তব উদাহরণ:
বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বছরে দুই বা তিনটি Semester থাকে। প্রতিটি Semester-এ নতুন Course Registration, নতুন Routine এবং নতুন GPA শুরু হয়।
⑩ Retake
অর্থ: আগে ফেল করা কোর্স আবার করে পাস করা।
📌 বাস্তব উদাহরণ:
কোনো কোর্সে ফেল করার কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সেই কোর্স আবার করে পরীক্ষা দিয়ে পাস করা।
⑪ Improvement
অর্থ: আগে পাস করা সাবজেক্টে ভালো গ্রেড পাওয়ার জন্য পুনরায় পরীক্ষা বা কোর্স করা (যদি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুমতি দেয়)।
📌 বাস্তব উদাহরণ:
কিছু বিশ্ববিদ্যালয়ে B গ্রেডকে A- করার সুযোগ থাকে, আবার কিছু বিশ্ববিদ্যালয়ে থাকে না। তাই নিজের বিশ্ববিদ্যালয়ের Academic Regulations জানা জরুরি।
⑫ Plagiarism
অর্থ: অন্যের লেখা, ছবি বা আইডিয়া নিজের নামে ব্যবহার করা।
📌 বাস্তব উদাহরণ:
Google থেকে একটি Assignment Copy-Paste করে নিজের নামে জমা দিলে সেটি Plagiarism হিসেবে গণ্য হতে পারে এবং শাস্তিও হতে পারে।
⑬ Add/Drop
অর্থ: নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স যোগ বা বাদ দেওয়ার সুযোগ।
📌 বাস্তব উদাহরণ:
প্রথম সপ্তাহে বুঝলেন একটি কোর্স আপনার জন্য খুব কঠিন বা সময়ের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তখন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী Add/Drop করতে পারেন।
⑭ Credit Transfer
অর্থ: এক বিশ্ববিদ্যালয়ের অর্জিত Credit অন্য বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা।
📌 বাস্তব উদাহরণ:
বিশ্ববিদ্যালয় পরিবর্তন করলে বা বিদেশে পড়তে গেলে কিছু Course পুনরায় না পড়েও Credit Transfer-এর মাধ্যমে গ্রহণ করা যেতে পারে, যদি দুই প্রতিষ্ঠানের নীতিমালা অনুমতি দেয়।
⑮ Convocation
অর্থ: ডিগ্রি সম্পন্ন করার আনুষ্ঠানিক অনুষ্ঠান।
📌 বাস্তব উদাহরণ:
গাউন পরে মঞ্চে উঠে ডিগ্রির সনদ গ্রহণের যে অনুষ্ঠান, সেটিই Convocation। এটি শুধু ছবি তোলার অনুষ্ঠান নয়, আপনার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
🎓 বিশ্ববিদ্যালয়ের ভাষা বুঝুন, জীবন সহজ করুন
প্রথম বর্ষেই এই শব্দগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে Course Registration থেকে শুরু করে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা পর্যন্ত অনেক কিছুই সহজ হয়ে যাবে।
Prof. Dr. Md. Mahmudul Hasan Sikder
Helping Students Learn What Universities Don't Teach
@highlight
School of Essential Skills
#SchoolOfEssentialSkills
#SOES
#UniversityLife
#FirstYear
#HigherEducation
#StudentGuide
#AcademicSuccess
#StudySmart
#CareerReady
#StudyAbroad
#UniversityTips
#BangladeshStudents
#LifeSkills
#ProfMahmudulHasanSikder
This is a test comment
ReplyDelete