কীভাবে পড়াশোনার কাজে AI ব্যবহার করবেন।

আজকাল একজন First Year Student থেকে শুরু করে PhD Researcher পর্যন্ত প্রায় সবাই কোনো না কোনোভাবে AI ব্যবহার করছে।


প্রশ্ন হলো—

ChatGPT ব্যবহার করবেন কি করবেন না?

না।

আসল প্রশ্ন হলো—ChatGPT কীভাবে ব্যবহার করবেন?


আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে AI ব্যবহারকে নিরুৎসাহিত করি না। কিন্তু AI দিয়ে চিন্তা করা বন্ধ করে দেওয়াকে নিরুৎসাহিত করি। কারণ Assignment-এর উদ্দেশ্য শুধু একটি Report জমা দেওয়া নয়। Assignment-এর উদ্দেশ্য হলো—আপনি কতটা শিখলেন।


তাহলে ChatGPT কীভাবে ব্যবহার করবেন?

❌ ভুল পদ্ধতি

Prompt:

Write an assignment on Antimicrobial Resistance.

তারপর পুরো উত্তর Copy → Paste → Submit।

এতে হয়তো Assignment জমা হবে। কিন্তু শেখা হবে না।


✅ সঠিক পদ্ধতি:

🎯১. প্রথমে নিজে Question বুঝুন

নিজেকে জিজ্ঞেস করুন—

Assignment-এ আসলে কী চেয়েছে?

Definition?

Comparison?

Critical Analysis?

Case Study?

Discussion?

অনেক শিক্ষার্থী Question-টাই ঠিকমতো পড়ে না।


🎯২. ChatGPT-কে Teacher বানান

এভাবে লিখুন—

Explain antimicrobial resistance to a first-year university student with simple examples.


অথবা

What are the main concepts I need to understand before writing this assignment?

AI-কে উত্তর লেখক নয়—Tutor হিসেবে ব্যবহার করুন।


🎯৩. Outline আগে বানান

বলুন—

Create an outline for a 1500-word assignment.

তারপর Outline দেখে নিজে ঠিক করুন।

সব Outline-ই সঠিক হবে এমন নয়।


🎯৪. Source চান

সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বলুন—

Suggest recent peer-reviewed articles from 2021–2026.

তারপর নিজে Google Scholar বা Library Database থেকে Paper পড়ুন। ChatGPT Reference-এর বিকল্প নয়। অনেক সময় ভুল রেফারেন্স দেয়।


🎯৫. নিজের ভাষায় লিখুন

ChatGPT Draft দিতে পারে। Final Version লিখবেন আপনি। যদি পুরো Assignment AI-এর ভাষায় থাকে—

আপনার শিক্ষক সাধারণত সেটা বুঝতে পারবেন।


🎯৬. ChatGPT-কে Reviewer বানান

Assignment শেষ?

এখন লিখুন—

Review this assignment like a university professor. Identify logical gaps, weak arguments and grammar mistakes.

এটা AI-এর অন্যতম সেরা ব্যবহার।


🎯৭. Presentation বানাতে ব্যবহার করুন

বলুন—

Convert this assignment into a 10-slide presentation.

সময় বাঁচবে।


🎯৮. Viva Preparation করুন

Prompt:

Ask me 20 viva questions from this assignment.

এটা অসাধারণ কাজ করে।


🎯৯. Plagiarism থেকে বাঁচতে AI-এর ওপর নির্ভর করবেন না

অনেকে ভাবে—"ChatGPT লিখেছে, তাই Plagiarism হবে না।"এটা ভুল ধারণা। সবসময় নিজের লেখা Edit করুন।

নিজে পড়ুন।

নিজে বুঝুন।

যেখানে দরকার Reference দিন।


🎯১০. শেষ প্রশ্নটি নিজেকে করুন

Assignment জমা দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন—"এই বিষয়টা আমি কি কাউকে ৫ মিনিটে বুঝিয়ে বলতে পারব?" যদি উত্তর "না" হয়— তাহলে হয়তো Assignment লিখেছেন।

কিন্তু শেখেননি।


আগামী কয়েক বছরে যারা AI ব্যবহার করবে না—তারা পিছিয়ে পড়বে। আবার যারা শুধু AI-এর ওপর নির্ভর করবে—তারাও পিছিয়ে পড়বে।


ভবিষ্যতে এগিয়ে থাকবে তারা—যারা AI-এর সঙ্গে নিজের চিন্তাশক্তিকে যুক্ত করতে পারবে।

AI আপনার Brain-এর বিকল্প নয়।

AI আপনার Brain-এর Amplifier হতে পারে।


💬 আপনি ChatGPT সবচেয়ে বেশি কোন কাজে ব্যবহার করেন?

Assignment?

Presentation?

Coding?

Research?

English Writing?


কমেন্টে লিখুন।

Prof. Dr. Md. Mahmudul Hasan Sikder 

Professor | Researcher | Mentor

Founder | School of Essential Skills (SOES)

Helping Students Learn What Universities Don't Teach.


#SchoolOfEssentialSkills #SOES #ChatGPT #ArtificialIntelligence #UniversityLife #Assignments #StudySkills #AcademicWriting #StudentSuccess #BangladeshStudents

Share:

0 Comments